আজ : ০৬:১৬, অগাস্ট ১৪ , ২০২৬, ৩০ শ্রাবণ, ১৪৩৩
শিরোনাম :

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত এতিম শিশুদের পাশে দাওয়াতুল ইসলাম মানবতার টানে এক উজ্জ্বল দৃষ্টান্ত
Visitor 200


আপডেট:১১:২৪, জুন ২১ , ২০২৫
photo
শুক্রবার, ২০ জুন, পূর্ব লন্ডনের বিগল্যান্ড স্ট্রিটের কেয়ার হাউসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অসহায়, দুস্থ এতিম শিশুদের সহায়তায় দাওয়াতুল ইসলামের পক্ষ থেকে £৪৪,৯৭৩.৭০ (চুয়াল্লিশ হাজার নয়শত তিয়াত্তর পাউন্ড) অর্থ সহায়তার একটি চেক ইসলামিক রিলিফ ইউকের সিইও জনাব তোফায়েল সাহেবের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব মরফত আলী। সূচনা তিলাওয়াত করেন দারুল উম্মাহ জামে মসজিদের খতিব ও প্রধান ইমাম শায়খ কাজি আশিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দাওয়াতুল ইসলামের আমীর মাওলানা আব্দুর রহমান মাদানী এবং নায়েবে আমীর হাসান মুহাম্মাদ মঈনুদ্দিন। তাঁরা বলেন, “মানবতার কল্যাণে, বিশেষত ফিলিস্তিনের অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে যারা হৃদয় উজাড় করে দান করেছেন — আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। এই সহযোগিতা শুধু দাওয়াতুল ইসলামের নয়, বরং কমিউনিটির প্রতিটি মানুষের সম্মিলিত মানবিক দায়িত্ব পালনের একটি সৌন্দর্য।” ইসলামিক রিলিফ ইউকের সিইও জনাব তোফায়েল বলেন, “এই সংস্থা প্রতিষ্ঠার শুরু থেকেই বিশ্বের নানা প্রান্তে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ইসলামিক রিলিফ একটি কমিউনিটি-ভিত্তিক সংগঠন, যা মানুষের দান ও আন্তরিকতার ওপর ভিত্তি করে চলে। দাওয়াতুল ইসলামের এই অনুদান সরাসরি ফিলিস্তিনের অসহায় এতিম শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।” অনুষ্ঠানে দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বহু দায়িত্বশীল সদস্য উপস্থিত ছিলেন, যাঁদের সবার অন্তর থেকে অংশগ্রহণই প্রমাণ করে — মানবতা এখনো জীবন্ত, হৃদয়ের গভীর থেকে প্রবাহমান। সবশেষে, দাওয়াতুল ইসলামের সাবেক আমীর, প্রখ্যাত আলেম ও হাফিজ আল্লামা মাওলানা আবু সায়িদ সাহেবের হৃদয়গ্রাহী দোয়ায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment