আজ : ০৭:৩৭, অগাস্ট ১৪ , ২০২৬, ৩০ শ্রাবণ, ১৪৩৩
শিরোনাম :

বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশনের বিজয় দিবসের আলোচনা সভা
Visitor 185


আপডেট:০৬:২১, ডিসেম্বর ২০ , ২০২২
photo
বিশেষ প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওম এ জি ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশন ইউকের উদ্যোগে ৫১৩ম বিজয় দিবস উপলক্ষে গত ১৭ ই ডিসেম্বর শনিবার বিকাল ৬ টায় পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয় । সংগঠণের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ গোলাম রাব্বানী ও যুগ্ম সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও রাজনীতিবীদ হাজী মোহাম্মদ হাবীব ।আলোচনায় অংশ গ্রহণ করেন -কে এম আবুতাহের চৌধুরী ,আমীর উদ্দিন আহমদ মাষ্টার ,ফজলুল করিম চৌধুরী ,সংগঠণের ট্রেজারার সৈয়দ সুহেল আহমদ ,কবি শিহাবুজ্জামান কামাল , মাওলানা আব্দুল কুদ্দুছ,ইন্জিনিয়ার আবুল হোসেন ,মুহাম্মদ নুরুল হক প্রমুখ । সভায় বক্তারা -মুক্তিযুদ্ধে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ,বঙ্গবীর এম এ জি ওসমানী ,মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সেক্টর কমাণ্ডার বীর মুক্তিযাদ্ধা জিয়াউর রহমান বীরোত্তম এবং সকল সেক্টর কমাণ্ডার ও মুক্তিযোদ্ধাদেক শ্রদ্ধার সাথে স্মরণ করেন । বক্তারা বলেন -মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও সমরনায়ক জেনারেল ওসমানী আজ অবহেলিত ।ইতিহাসের পাতা থেকে ওসমানীর অবদানকে কেউ মুছে ফেলতে পারবেনা । বক্তারা বলেন -স্বাধীনতার ৫১ বছর পরও বৃটেন প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের মূল্যায়ন করা হয়নি ।মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি । রাজনৈতিক স্বাধীনতা হলেও আজ পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতা ,মানবাধিকার ও আইনের শাসন সুনিশ্চিত করা যায়নি । সভায় স্বাধীনতা যুদ্ধের সকল শহীদানদের রুহের মাগফিরাত করে দোয়া করা হয় ।


সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment