আজ : ১২:৫২, অক্টোবর ৪ , ২০২৬, ১৯ আশ্বিন, ১৪৩৩
শিরোনাম :

লন্ডন বাংলা একাডেমির উদ্যোগে একুশে উদযাপন
Visitor 525


আপডেট:০৮:৩২, ফেব্রুয়ারি ২৮ , ২০১৬
photo

লন্ডনবিডিনিউজ২৪: অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে গত ২২ ফেব্রুয়ারী সোমবার নর্থ ওয়েস্ট লন্ডন বাংলা একাডেমি, অংকন ও হাতে লেখা প্রতিযোগীতা এবং আলোচনা সভার আয়োজন করেছে। নর্থ লন্ডনের, কলিন্ডনের একটি হল রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লন্ডন র্বানেট বারার কাউন্সিলার জাকিয়া জুবাইরি। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে আরম্ভ করা আলোচনা সভায় একুশের চেতনা নিয়ে মুল বক্তব্য রাখেন এন ডাব্লিউ এল বাংলা একাডেমীর সদস্য সচিব রুহুল চেীধুরী। সংগঠনের আহবায়ক, শাহ এস হক এর সভাপতিত্বে এবং উপদেষ্ঠা খালেদ সাফুল্লাহ পাটোয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জালাল আহমেদ, ইমরান আহমেদ ও জুনায়েদ চেীধুরীসহ আরো অনেকে। সভায় বক্তারা নতুন প্রজন্মকে মাতৃভাষা বাংলা শিখার উপর গুরুত্ব আরোপ করেন। পরে প্রতিযোগীতায় বিজয়ী জুবাইদা সিদ্দিক, মারিয়াম চেীধুরী এবং রিষা চেীধুরীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, নবগঠিত এই সংগঠন নর্থ- ওয়েস্ট লন্ডনের, নতুন প্রজন্মের শিশু কিশোরদের, প্রতি বুধ সন্ধায় বাংলা শিক্ষা প্রদান করে আসছে।



সাম্প্রতিক খবর

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা অনুষ্ঠিত

photo বৃটেনের প্রাচীনতম সাহিত‍্য সংগঠণ রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের মাসিক সাহিত‍্য সভা গত ২৯জুন সোমবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । সংগঠণের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বরচিত কবিতা ও গজল পরিবেশন করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,কে এম আবু তাহের চৌধুরী ,আবদাল

বিস্তারিত

0 Comments

Add new comment